March 3, 2026, 11:42 pm

News Headline :
রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার
গোদাগাড়ীর নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান সোহেলের ঈদ শুভেচ্ছা বিনিময়

গোদাগাড়ীর নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান সোহেলের ঈদ শুভেচ্ছা বিনিময়

নিজস্ব প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেছেন নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেল। ১৮ জুন (মঙ্গলবার) সকাল থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, রাজশাহী জেলা কৃষক লীগের সহ-সভাপতি আব্দুল মান্নান, রাজশাহী জেলা আওয়ামী লীগের বানিজ্য বিষয়ক সম্পাদক মুক্তি, দেওপাড়া ইউনিয়ন আ’লীগের সভাপতি আব্দুর রাজ্জাক, উপজেলা যুবলীগের ক্রিড়া বিষয়ক সম্পাদক কামাল পাশা, পাকড়ি ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি সোলেমান কবির প্রমুখ।

উল্লেখ, রাজশাহীর গোদাগাড়ী উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন যুবলীগ নেতা বেলাল উদ্দিন সোহেল। উপজেলা নির্বাচনের প্রথম ধাপে দোয়াত কলম প্রতীকে ৬৭ হাজার ৮৮ ভোট পেয়ে নির্বাচিত হন তিনি। বেলাল উদ্দিন সোহেল উপজেলা যুবলীগের কোষাধ্যক্ষ। এর আগে তিনি দেওপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ছিলেন।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.