March 3, 2026, 11:39 pm

News Headline :
রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার
রাসিক ০৭নং ওয়ার্ড কাউন্সিলর মতির পিতার ইন্তেকাল

রাসিক ০৭নং ওয়ার্ড কাউন্সিলর মতির পিতার ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সিটি কর্পোরেশনের ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও রাজশাহী মহানগর যুবমৈত্রীর সভাপতি মতিউর রহমান মতির পিতা বীর মুক্তিযোদ্ধা শাহারিয়ার আলম (পুতু) ইন্তেকাল করেছেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)

আজ ২ জুলাই (মঙ্গলবার) দুপুর সাড়ে ৩টায় চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

ওয়ার্ড কাউন্সিলর মতি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।মতি জানান, দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন আব্বা।বয়স্কজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে মহানগরীর মিশন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

পরিবার সুত্রে জানা গেছে, আজ রাত ১০ টায় মহানগরীর মহিষবাথান গোরস্থান সংলগ্ন ঈদগাহ মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

এদিকে, বীর মুক্তিযোদ্ধা শাহরিয়ার আলমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও রাজশাহী-২ আসনের সাবেক সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।

এক শোক বার্তায় তিনি কাউন্সিলর মতিউর বাবা শাহরিয়ার আলমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.