March 3, 2026, 10:14 pm

News Headline :
রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার
রাজশাহীর চারঘাট থানার টয়লেট থেকে রাসেলস ভাইপার সাপ উদ্ধার

রাজশাহীর চারঘাট থানার টয়লেট থেকে রাসেলস ভাইপার সাপ উদ্ধার

চারঘাট প্রতিনিধি: রাজশাহীর চারঘাট মডেল থানার টয়লেট থেকে রাসেলস ভাইপার (চন্দ্রবোড়া সাপ) উদ্ধার করা হয়েছে। এরপর সাপটিকে পিটিয়ে মেরে ফেলা হয়।

সোমবার (১ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পুলিশ পরিদর্শক (তদন্ত) আফজাল হোসেনের অফিস কক্ষের টয়লেটে সাপটিকে পাওয়া যায়।

থানা সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১২টার দিকে কাজ শেষ করে টয়লেটে যান পরিদর্শক আফজাল হোসেন। বেসিনের পানির পাইপ থেকে বিশাল সাইজের সাপটি বের হয়ে তাকে ছোবল দেয়। শব্দ পেয়ে তিনি সঙ্গে সঙ্গে পা সরিয়ে নেন। সাপটি পানির পাইপে ঢুকে যায়। পরে সহকর্মীরা এসে সাপটিকে বের করে মেরে ফেলে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান বলেন, কয়েকদিনের বৃষ্টিতে আশেপাশের এলাকায় সাপের উপদ্রব বেড়ে যাওয়ায় থানা চত্বর পরিস্কার করা হয়। পুলিশ সদস্যদেরও সতর্ক করা হয়েছে। কার্বোলিক এসিড থানা ভবনের চারপাশে ছড়িয়ে দেওয়া হয়েছে। থানার একপাশে পদ্মা ও অন্য পাশে বড়াল নদী। সেখান থেকেই সাপটি এসেছে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.