March 3, 2026, 7:10 pm

News Headline :
গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার রাজশাহীতে ছুরিকাঘাতে এক যুবক’কে হত্যা
রাজশাহীতে ভদ্রা এলাকায় কুড়িয়ে পাওয়া ১৭ লাখ ৯২ হাজার টাকা থানায় জমা দিলেন শিক্ষার্থীরা

রাজশাহীতে ভদ্রা এলাকায় কুড়িয়ে পাওয়া ১৭ লাখ ৯২ হাজার টাকা থানায় জমা দিলেন শিক্ষার্থীরা

 

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর ভদ্রা এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় ১৭ লাখ ৯২ হাজার টাকা উদ্ধার করেছে শিক্ষার্থীরা। পরে উদ্ধারকৃত টাকা জিডির মধ্যদিয়ে পুলিশ ও বিভাগীয় প্রশাসনের কাছে হস্তান্তর করেছে তারা।

পুলিশ জানায়, রোববার ভোররাতে নগরীর ভদ্রা এলাকায় রাত্রীকালিন নিরাপত্তায় সেচ্ছায় টহলরত শিক্ষার্থীদের একটি দল এই টাকা উদ্ধার করে। শিক্ষার্থীরা জানায়, রাতের টহল শেষে স্থানীয় মাউ-ছাত্রাবাসের গলিধরে বাসায় ফিরছিলেন।

এসময় পরিত্যক্ত একটা বাজারের ব্যগ দেখেন তারা। সন্দেহ হলে যাচাই করতে গিয়ে সেখানে ব্যগভর্তি টাকার বান্ডেল এবং দুই ইঞ্চি আকারের একটি সোনালী রংএর কাপ পান তারা। পরে শিক্ষার্থীদের টহল দলটি ব্যগভর্তি টাকা নিয়ে নিকটস্থ বোয়ালিয়া থানায় আসেন।

সেখানে পুলিশ, সেনাবাহীনি এবং ম্যাজেষ্ট্রেটের উপস্থিতিতে উদ্ধারকৃত টাকা গননা করা হয়। এ সময় ব্যাগে ১৭ লাখ ৯২ হাজার টাকা ও দুই ইঞ্চি আকারের একটি সোনলী কাপওয়া যায়। পুলিশ ও বিভাগীয় প্রশাসন জানিয়েছে, উদ্ধার কৃত টাকা ও সোনালী কাপটি পরীক্ষা-নিরীক্ষা করে আদালতের নির্দেশে রাষ্ট্রীয় কোষাগারে জমাকরা হবে।

এবং একই সাথে এই টাকার উৎসনিয়ে তদন্ত করা হবে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ও,সি, মাসুদ পারভেজ এ সময় এতগুলো টাকা পুলিশের কাছে জমা দেবার জন্য শিক্ষার্থীদের প্রশংসা করেন,এই খবর ছড়িয়ে পড়লে প্রশাসনের উদ্ধর্তন কর্মকর্তারা ও ছাএদের প্রশংসা করেন ।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.