February 26, 2026, 1:13 pm

News Headline :
নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার রাজশাহীতে ছুরিকাঘাতে এক যুবক’কে হত্যা লালমনিরহাটে নিজ কন্যাকে ধর্ষন চেষ্টার অভিযোগে লম্পট বাবা গ্রেপ্তার নওগাঁয় জমিজমা বিরোধে প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলা লালমনিরহাট জেলার উন্নয়নে দুর্যোগ ও ত্রান মন্ত্রীর ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা রাজশাহীতে যুবদলের ওয়ার্ড কমিটিতে ফ্যাসিস্টদের পুনর্বাসন, প্রতিবাদে মানববন্ধন লালমনিরহাট শহীদ মিনারে জেলা প্রশাসনের অব্যবস্থাপনা,ত্রান ও দুর্যোগ মন্ত্রীর ক্ষোভ প্রকাশ
সেন্টমার্টিন দ্বীপ নিয়ে নতুন সিদ্ধান্ত

সেন্টমার্টিন দ্বীপ নিয়ে নতুন সিদ্ধান্ত

আইকন ডেস্ক: সেন্টমার্টিনে পর্যটকদের সংখ্যা কিছুটা সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্র্বতী সরকার। সেন্টমার্টিন দ্বীপে নভেম্বরে যেতে পারবে পর্যটকরা, কিন্তু রাতে থাকতে পারবে না। ডিসেম্বর ও জানুয়ারিতে সর্বোচ্চ ২ হাজার জন যেতে পারবেন। ফেব্রুয়ারিতে পুরোপুরি পর্যটন বন্ধ থাকবে।

মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর এ কথা জানান।

তিনি জানান, নভেম্বর মাসে পর্যটকরা রাতে সেন্টমার্টিনে থাকতে পারবেন না। ডিসেম্বর ও জানুয়ারিতে পর্যটকরা রাতে থাকতে পারবেন। তবে এই দুই মাস সর্বোচ্চ ২ হাজার পর্যটক সেখানে যেতে পারবেন।

এছাড়া ফেব্রুয়ারি মাসে সেন্টমার্টিন পরিষ্কার-পরিচ্ছন্ন করা হবে এবং এ সময় পর্যটকদের যাওয়া পুরোপুরি বন্ধ থাকবে বলে জানান তিনি।

প্রধান উপদেষ্টার এই উপ-প্রেস সচিব বলেন, সেন্টমার্টিন কোরাল দ্বীপ। দ্বীপটি রক্ষা এবং এর পরিবেশ রক্ষার জন্যই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এক প্রশ্নের যেভাবে অপূর্ব জাহাঙ্গীর জানান, বছরের অন্যান্য মাসের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। মূলত এ সময়ে পর্যটকদের চাপ অনেক বেশি থাকে সেজন্য এই চার মাসের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.