March 3, 2026, 12:57 pm

News Headline :
রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার রাজশাহীতে ছুরিকাঘাতে এক যুবক’কে হত্যা লালমনিরহাটে নিজ কন্যাকে ধর্ষন চেষ্টার অভিযোগে লম্পট বাবা গ্রেপ্তার নওগাঁয় জমিজমা বিরোধে প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলা
রাজশাহীতে আম বাগান থেকে গুলি উদ্ধার

রাজশাহীতে আম বাগান থেকে গুলি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানায় একটি আম বাগান থেকে পুলিশের লুট হওয়া ৬০ রাউন্ড গুলি উদ্ধার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) একটি টিম।

মঙ্গলবার দুপুরে কাশিয়াডাঙ্গার সায়েরাগাছা এলাকার আমবাগান থেকে একটি পরিত্যক্ত ব্যাগের ভিতরে রাখা অবস্থায় রাবার বুলেটগুলি উদ্ধার করা হয়।

পুলিশের পক্ষ থেকে বলা হয়, দুপুরে কাশিয়াডাঙ্গা থানার সাব ইন্সপেক্টর আরমান হোসেন তার টিম নিয়ে ঐ এলাকায় দায়িত্বরত থাকাকালীন বাগানটিতে একটি সন্দেহজনক ব্যাগ দেখতে পেয়ে সেটিকে খুললে ৬০ রাউন্ড রাবার বুলেট মেলে ঐ ব্যাগটিতে।

জানা যায়, উদ্ধারকৃত বুলেটগুলো ৫ আগস্টের সহিংসতার সময়ে লুট হয়েছিল।

ওই ঘটনার পর আরএমপি’র পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান আগ্নেয়াস্ত্র, গুলি ও সরকারি মালামাল উদ্ধারের তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য নগরবাসীকে অনুরোধ জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.