March 3, 2026, 11:28 am

News Headline :
রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার রাজশাহীতে ছুরিকাঘাতে এক যুবক’কে হত্যা লালমনিরহাটে নিজ কন্যাকে ধর্ষন চেষ্টার অভিযোগে লম্পট বাবা গ্রেপ্তার নওগাঁয় জমিজমা বিরোধে প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলা
রাজশাহীতে ক্লাস ফাঁকি দিয়ে পার্কে আড্ডা, মুচলেকায় ছাড়া পেলো ১০ শিক্ষার্থী

রাজশাহীতে ক্লাস ফাঁকি দিয়ে পার্কে আড্ডা, মুচলেকায় ছাড়া পেলো ১০ শিক্ষার্থী

নিজস্ব প্রতিনিধি: রাজশাহী নগরীতে ক্লাস ফাঁকি দিয়ে ইউনিফর্ম পরিহিত শিক্ষার্থীরা পার্কে আড্ডা দেওয়া অবস্থায় ১০ জনকে আটক করেন রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে আটকদের অভিভাবকরা উপস্থিত হলে মুচলেকায় তাঁদের ছেড়ে দেওয়া হয়। সোমবার (৫ নভেম্বর) দুপুর ১২ টায় নগরীর শিমলা পার্কে এ অভিযান পরিচালনা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন আরএমপি’র মিডিয়া মুখপাত্র এডিসি সাবিনা ইয়াসমিন।

পুলিশ জানায়, ক্লাস চলার সময় কিছু শিক্ষার্থী স্কুল ও কলেজ ফাঁকি দিয়ে নগরীর বিভিন্ন পার্কে এসে আড্ডা দেয়। কিছু দিন হলো এমন অভিযোগ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান এর কাছে আসতে থাকে। অভিযোগের পরিপ্রেক্ষিতে আরএমপি’র পুলিশ কমিশনারের নির্দেশে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) একটি টিম নগরীর শিমলা পার্ক হতে ইনিফর্ম পরিহিত অবস্থায় ১০ শিক্ষার্থীকে আটক করে আরএমপি সদর দপ্তর ডিবি কার্যালয়ে নিয়ে আসে। পরবর্তীতে আটক শিক্ষার্থীদের সচেতন হওয়া এবং এর কুফল সম্পর্কে ধারণা দিয়ে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.