March 3, 2026, 9:54 am

News Headline :
রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার রাজশাহীতে ছুরিকাঘাতে এক যুবক’কে হত্যা লালমনিরহাটে নিজ কন্যাকে ধর্ষন চেষ্টার অভিযোগে লম্পট বাবা গ্রেপ্তার নওগাঁয় জমিজমা বিরোধে প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলা
রাজশাহীতে বিস্ফোরক মামলার ১৪ আসামি গ্রেপ্তার

রাজশাহীতে বিস্ফোরক মামলার ১৪ আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর বিভিন্ন স্থান থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিস্ফোরক মামলার ১৪ আসামি গ্রেপ্তার করেছে আরএমপি মেট্রোপলিটন পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, মো: আল আমিন জয় (২৬), মো: আনারুল হক (৪৫), মো: আতিকুর রহমান (২৬), মো: মজিবর রহমান (৬০), মো: রবিউল ইসলাম রবিন (২৯), মো: আলমগীর হোসেন (৩৫), মো: রাকিব হোসেন (৩০), মো: সজিব (২২),মো: সাব্বির হোসেন আলিফ (২৩), মো: এনামুল (৩৯), মো: তানজিদ ইসলাম সোহান (২৩), মো: শহীদুল ইসলাম পচা (৫০), বিপুল কুমার সরকার (৪৬), মো: তাসনিমুল নাঈম (২৭)।

আল আমিন রাজশাহী বাঘা থানাধীন রুস্তমপুরের মো: মোস্তাক আহম্মেদের ছেলে, সে বর্তমানে নগরীর বোয়ালিয়া থানাধীন টিকাপাড়া এলাকায় বসবাস করেন, আনারুল হক কাটাখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়া মৃত জুব্বার আলীর ছেলে, আতিকুর রহমান একই থানার মাসকাটাদিঘী গ্রামের মো: আকতার হোসেনের ছেলে, মজিবর রহমান বেলপুকুর থানার মাহেন্দ্রা কোনপাড়ার মৃত মোজাহার প্রামানিকের ছেলে, রবিউল শাহমখদুম থানার ভারালীপাড়ার মো: ইসমাইল হোসেনের ছেলে, আলমগীর পবা থানার মদনহাটি গ্রামের মো: আজহার আলীর ছেলে, রাকিব কাশিয়াডাঙ্গা থানার গুড়িপাড়া পুরানপাড়ার মো: আ: গফুর আলীর ছেলে, সজিব বোয়ালিয়া থানার কেদুর মোড়ের এনামুলের ছেলে, সাব্বির একই এলাকার জয়নাল আবেদীনের ছেলে, এনামুল কেদুর মোড় নদীর ধারের আফজালের ছেলে, তানজিদ সাহাজীপাড়ার মৃত সোহেল রানার ছেলে, মো: শহীদুল ইসলাম শাহমখদুম থানার পবা পাড়ার মৃত নসুমুদ্দিনের ছেলে, বিপুল বোয়ালিয়া থানার রানীনগর হিন্দু পাড়ার মৃত বিমল কুমার সরকারের ছেলে, তাসনিমুল কর্ণহার থানার সায়েরপুকুর গ্রামের মো: নুরুল ইসলামের ছেলে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.