February 26, 2026, 1:13 pm

News Headline :
নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার রাজশাহীতে ছুরিকাঘাতে এক যুবক’কে হত্যা লালমনিরহাটে নিজ কন্যাকে ধর্ষন চেষ্টার অভিযোগে লম্পট বাবা গ্রেপ্তার নওগাঁয় জমিজমা বিরোধে প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলা লালমনিরহাট জেলার উন্নয়নে দুর্যোগ ও ত্রান মন্ত্রীর ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা রাজশাহীতে যুবদলের ওয়ার্ড কমিটিতে ফ্যাসিস্টদের পুনর্বাসন, প্রতিবাদে মানববন্ধন লালমনিরহাট শহীদ মিনারে জেলা প্রশাসনের অব্যবস্থাপনা,ত্রান ও দুর্যোগ মন্ত্রীর ক্ষোভ প্রকাশ
কিশোরগঞ্জে একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জে একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক: কিশোরগঞ্জের ভৈরবের রানীর বাজারে একটি বাসা থেকে দুই সন্তান ও বাবা-মাসহ চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) মরদেহগুলো উদ্ধার করে পুলিশ। এ ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, বিস্তারিত জানার জন্য তদন্ত চলছে।

নিহত ব্যক্তিরা হলেন—নরসিংদীর রায়পুরা উপজেলার আনোয়ারাবাদ এলাকার মৃত গৌরাঙ্গ চন্দ্র বিশ্বাসের ছেলে জনি বিশ্বাস (৩০), তার স্ত্রী নিপা রানী বিশ্বাস (২৬), এবং তাদের দুই সন্তান কথা বিশ্বাস (৪) ও দ্রুব বিশ্বাস (৮)। নিহত নিপা রানী বিশ্বাস সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

পুলিশ জানায়, স্ত্রী সন্তানদের মেরে স্বামী নিজে হাতের রগ কেটে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে। চারজনের মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হবে।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাকসুদুল আলম জানান, বিকেল ৪টার দিকে স্থানীয়দের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে দরজা ভেঙে জনি বিশ্বাসের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পাশেই তার স্ত্রীর মরদেহ পাওয়া যায়, যার গলা কাটা ছিল। এ ছাড়া বিছানায় শায়িত অবস্থায় দুই সন্তানের নিথর দেহ উদ্ধার করা হয়।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ আল আমিন হোসাইন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আত্মহত্যার ঘটনা। রহস্য উদঘাটনের জন্য পুলিশ কাজ করছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.