March 3, 2026, 8:28 am

News Headline :
রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার রাজশাহীতে ছুরিকাঘাতে এক যুবক’কে হত্যা লালমনিরহাটে নিজ কন্যাকে ধর্ষন চেষ্টার অভিযোগে লম্পট বাবা গ্রেপ্তার নওগাঁয় জমিজমা বিরোধে প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলা
চট্টগ্রামে আইনজীবী হত্যার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

চট্টগ্রামে আইনজীবী হত্যার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

 

রাজশাহী প্রতিনিধি : চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। বুধবার সকাল ১০টায় রাজশাহী অ্যাডভোকেট বার সমিতির কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। রাজশাহী অ্যাডভোকেট বার সমিতির সদস্যরা এতে অংশ নেন।
মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, রাজশাহী অ্যাডভোকেট বার সমিতির সভাপতি আবুল কাসেম, সাধারণ সম্পাদক জমসেদ আলী, সাবেক সাধারণ সম্পাদক পারভেজ তৌফিক জাহেদী।

আবুল কাসেম বলেন, আদালত প্রাঙ্গনে আইনজীবিকে নির্মমভাবে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন। এই ঘটনাকে ছোট করে দেখার কোন সুযোগ নেই। একটি গোষ্ঠী বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলতে সনাতনীদের উস্কানি দিচ্ছে।

তিনি বলেন, আইনজীবী সাইফুলের হত্যাকারী যারাই হোক না কেন, অতি দ্রুত সময়ের মধ্যে তাদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে। তা না হলে আইনজীবীরা আরও বৃহৎ কর্মসূচি দিতে বাধ্য হবে। আইনজীবীদের নিরাপত্তা নিশ্চিত ও বাংলাদেশে ইসকনের কার্যক্রম নিষিদ্ধ করার দাবিও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.