March 3, 2026, 6:50 am

News Headline :
রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার রাজশাহীতে ছুরিকাঘাতে এক যুবক’কে হত্যা লালমনিরহাটে নিজ কন্যাকে ধর্ষন চেষ্টার অভিযোগে লম্পট বাবা গ্রেপ্তার নওগাঁয় জমিজমা বিরোধে প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলা
শাহজাদপুরে ৪ নারী পেলেন বেগম রোকেয়া জয়ীতা সম্মাননা

শাহজাদপুরে ৪ নারী পেলেন বেগম রোকেয়া জয়ীতা সম্মাননা

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: শাহজাদপুরে বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৪ উপলক্ষে সামাজিক প্রতিবন্ধকতা কাটিয়ে স্বাবলম্বী হওয়ায় বিভিন্ন ক্যাটাগরিতে চার নারীকে জয়ীতা সম্মাননা পদক প্রধান আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার বিকেল চারটায় শাহজাদপুর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে জয়ীতা পদক প্রদান ও আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুবিনা খাতুন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ নাহিদ ইসলাম প্রমুখ। এছাড়াও অন্যান্য অতিথি সহ শতাধিক জয়ীতা নারী উপস্থিত ছিলেন।

সমাজের সকল প্রতিবন্ধকতা অতিক্রম করে স্বাবলম্বী হয়ে জয়ীতা পদক পেয়েছেন মোছাঃ রুমি খাতুন প্রিয়া, মোছাঃ রুবী খাতুন, মোছাঃ জোমেলা খাতুন ও মোছাঃ নার্গিস খাতুন।

সভাপতির বক্তব্যে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান বলেন, আজকে জয়ীতা নারীদের সমাজের প্রতিবন্ধকতা অতিক্রম করার যে কষ্টকর স্মৃতি আমরা শুনলাম সেটা অত্যন্ত দুঃখজনক। তবে আমি আশা করি তারা যেভাবে নিজ নিজ প্রচেষ্টায় স্বাবলম্বী হয়েছেন তাদের দেখে সমাজের আরো অনেক সুবিধা বঞ্চিত নারী নিজ পরিশ্রমের মাধ্যমে স্বাবলম্বীতা অর্জন করবে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.