February 26, 2026, 1:13 pm

News Headline :
নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার রাজশাহীতে ছুরিকাঘাতে এক যুবক’কে হত্যা লালমনিরহাটে নিজ কন্যাকে ধর্ষন চেষ্টার অভিযোগে লম্পট বাবা গ্রেপ্তার নওগাঁয় জমিজমা বিরোধে প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলা লালমনিরহাট জেলার উন্নয়নে দুর্যোগ ও ত্রান মন্ত্রীর ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা রাজশাহীতে যুবদলের ওয়ার্ড কমিটিতে ফ্যাসিস্টদের পুনর্বাসন, প্রতিবাদে মানববন্ধন লালমনিরহাট শহীদ মিনারে জেলা প্রশাসনের অব্যবস্থাপনা,ত্রান ও দুর্যোগ মন্ত্রীর ক্ষোভ প্রকাশ
কুষ্টিয়ায় ট্রাফিক পুলিশকে মারধর করা সেই দুই নারী গ্রেফতার

কুষ্টিয়ায় ট্রাফিক পুলিশকে মারধর করা সেই দুই নারী গ্রেফতার

নিউজ ডেস্ক: কুষ্টিয়া শহরে দায়িত্বরত অবস্থায় নাজমুল হোসেন নামে ট্রাফিক পুলিশের এক সদস্যকে মারধর করা সেই দুই নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার সন্ধ্যার দিকে তাদেরকে গ্রেফতার করা হয়। এর আগে সকাল ১১টার দিকে কুষ্টিয়া শহরের রেলস্টেশন মোড়ে দুই নারী চড়থাপ্পড় মারেন পুলিশ সদস্যকে। পুলিশ সদস্যকে মারধরের ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পরে।

বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাবুর রহমান শিহাব বলেন, ট্রেনের সিগন্যাল পড়েছিল। তবে ওই দুই নারী সিগন্যাল উপেক্ষা করে জোরপূর্বক যাওয়ার চেষ্টা করে, সেখানে ট্রাফিক পুলিশ বাধা দিলে বাকবিতণ্ডা হয়। দুই নারী পুলিশ সদস্যকে চড়থাপ্পড় মারেন। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। তাদের দুজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকার আশরাফুল ইসলামের স্ত্রী সোহনা ইসলাম ও হাউজিং বি ব্লক এলাকার রিপন হোসেনের স্ত্রী শান্তা খাতুন।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.