March 3, 2026, 3:38 am

News Headline :
রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার রাজশাহীতে ছুরিকাঘাতে এক যুবক’কে হত্যা লালমনিরহাটে নিজ কন্যাকে ধর্ষন চেষ্টার অভিযোগে লম্পট বাবা গ্রেপ্তার নওগাঁয় জমিজমা বিরোধে প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলা
গাঁজা সেবনে বাঁধা দেওয়ায় বখাটেদের হামলায় এক প্রবাসীর মৃত্যু

গাঁজা সেবনে বাঁধা দেওয়ায় বখাটেদের হামলায় এক প্রবাসীর মৃত্যু

শাহজাদপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে বাড়ির পাশে গাঁজা সেবনে নিষেধ করায় বখাটেদের হামলায় আলিমুদ্দিন সরকার (৫৫) নামের এক প্রবাসীর মৃত্যুর ঘটনা ঘটেছে।

গতকাল মঙ্গলবার রাত ৯টায় উপজেলার পুঠিয়া সরকার পাড়ায় এই ঘটনা ঘটে, নিহত আজিমুদ্দিন সরকার ওই গ্রামের মৃত মোসলেম উদ্দিন সরকারের ছেলে। তিনি দীর্ঘদিন মালয়েশিয়া থাকার পর গতবছর দেশে ফেরেন। ঘটনার পরে এলাকাবাসীর ধাওয়ায় হামলাকারী বখাটেরা পাবনা ল ১১-৬৬৬৪ নাম্বারের একটি সুজুকি জিক্সার মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়।

খবর পেয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আসলাম আলীর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়।

এলাকাবাসী ও নিহতের স্বজনেরা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন যাবৎ পার্শ্ববর্তী ডায়া গ্রামের বেশকিছু বখাটে যুবক রাতের বেলায় ওই গ্রামে গিয়ে নেশাজাতীয় দ্রব্য সেবন ও গ্রামবাসীদের উত্যক্ত করে। মঙ্গলবার রাতে তাদের মাদক সেবনে নিষেধ করায় তারা উত্তেজিত হয়ে আজিমুদ্দিনকে মারধর করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে এলাকাবাসী বখাটেদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।

এই বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আসলাম আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয় এবং ফেলে যাওয়া মোটরসাইকেলটি জব্দ করা হয়। সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেসা মুজিব ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। এই ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.