March 3, 2026, 2:07 am

News Headline :
রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার রাজশাহীতে ছুরিকাঘাতে এক যুবক’কে হত্যা লালমনিরহাটে নিজ কন্যাকে ধর্ষন চেষ্টার অভিযোগে লম্পট বাবা গ্রেপ্তার নওগাঁয় জমিজমা বিরোধে প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলা
প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ

প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক : গতকাল ১ ফেব্রুয়ারি (শনিবার) অনিবন্ধিত কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে ‘শাহজাদপুরে মসজিদের সাধারণ সম্পাদকের কাছে ছাত্রলীগ নেতার চাঁদা দাবির অভিযোগ’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন নাহিন খান ও বাধন খান ।

আজ রোববার (২ ফেব্রুয়ারি) এ প্রতিবাদ জানান তারা।

গণমাধ্যমে প্রেরিত এক প্রতিবাদলিপিতে তারা বলেন, প্রকাশিত সংবাদে আমাদের বিরুদ্ধে যে তথ্য প্রকাশ করে অভিযোগ আনা হয়েছে, তার সবই মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট, ষড়যন্ত্র, হয়রানীমূলক ও সম্মানহানিকর। এ সংবাদ প্রকাশ করে আমাদের সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করা হয়েছে।প্রতিহিংসা চরিতার্থ করার জন্য এলাকার একটি অপরাধী চক্র পরিকল্পিতভাবে এহেন অপপ্রচারমূলক কর্মকাণ্ডে লিপ্ত। তাদের এই মিথ্যাচারে নাহিন খানের অসুস্থ বৃদ্ধ বাবা অবসরপ্রাপ্ত সরকারী ব্যাংক কর্মকর্তা ফারুক খানকেও আক্রান্ত করা হয়েছে। আমরা এ ধরনের কাল্পনিক সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

তাছাড়া সংবাদে উল্লেখিত বিবাদীগণ আমাদের সামাজিকভাবে হেয় করার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করে আমার মানহানির চেষ্টা করে যাচ্ছেন অনবরত। আমরা উক্ত সংবাদেরও তীব্র প্রতিবাদ করছি।’

উল্লেখ্য, বিষয়টি স্থানীয় পুলিশ প্রশাসন, সিরাজগঞ্জ জেলা প্রশাসক এবং তথ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগকেও জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.