March 2, 2026, 10:30 pm

News Headline :
রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার রাজশাহীতে ছুরিকাঘাতে এক যুবক’কে হত্যা লালমনিরহাটে নিজ কন্যাকে ধর্ষন চেষ্টার অভিযোগে লম্পট বাবা গ্রেপ্তার নওগাঁয় জমিজমা বিরোধে প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলা
ওল্ড রাজশাহী ল্যাবরেটরিয়ান্স সোসাইটি’র বার্ষিক সভা অনুষ্ঠিত

ওল্ড রাজশাহী ল্যাবরেটরিয়ান্স সোসাইটি’র বার্ষিক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি: ওল্ড রাজশাহী ল্যাবরেটরিয়ান্স সোসাইটি’র বার্ষিক সাধারণ সভা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।৯ জুন (সোমবার) রাজশাহী গভঃ ল্যাবরেটরি হাই স্কুলের অডিটোরিয়ামে বিকেল ৫:৩০টায় সাধারণ সভা ২০২৫ সফলভাবে সম্পন্ন হয়।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি সুলতান চাগতাই। বিশেষ আসনে ছিলেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. শেখ মো. নুরুল্লাহ।

সভা শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াত, শোক প্রস্তাব ও দোয়ার মাধ্যমে, যা পরিচালনা করেন রোটারিয়ান ডা. মো. হেমায়েতুল ইসলাম। বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদক ডা. মো. হাবিবুল ইসলাম। কোষাধ্যক্ষ আরিফ আহমেদ চৌধুরী ২০২৪-২৫ অর্থবছরের আয়-ব্যয় ও ২০২৫-২৬ প্রাক্কলিত বাজেট উপস্থাপন করেন। সভায় বাজেট সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।
সভাটি পরিচালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক মো: আতিকুর রহমান রহমান এবং মিজানুর রহমান কাজী।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.