March 2, 2026, 9:23 am

News Headline :
কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার রাজশাহীতে ছুরিকাঘাতে এক যুবক’কে হত্যা লালমনিরহাটে নিজ কন্যাকে ধর্ষন চেষ্টার অভিযোগে লম্পট বাবা গ্রেপ্তার নওগাঁয় জমিজমা বিরোধে প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলা লালমনিরহাট জেলার উন্নয়নে দুর্যোগ ও ত্রান মন্ত্রীর ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা
লালমনিরহাটে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় ২জন বহিষ্কার, ১জনের এক মাসের কারাদণ্ড

লালমনিরহাটে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় ২জন বহিষ্কার, ১জনের এক মাসের কারাদণ্ড

লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাট জেলায় প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা–২০২৫ শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।পরিক্ষা কেন্দ্রের নিয়ম ভঙ্গ করে মোবাইল ডিভাইস রাখায় ২জন কে বহিষ্কার এবং ০১ জনকে এক মাসের কারা দন্ড দেওয়া হয়েছে।

শুক্রবার দুপুর ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত জেলা শহরের ২৩টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এবারের পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৪ হাজার ৩৬৮ জন। এর মধ্যে উপস্থিত ছিলেন ১১ হাজার ৪১৭ জন এবং অনুপস্থিত ছিলেন ২ হাজার ৯৫১ জন পরীক্ষার্থী।

পরীক্ষাকালে নিয়ম ভঙ্গের দায়ে দুইজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে সরকারি মজিদা খাতুন মহিলা কলেজ কেন্দ্রে একজন পরীক্ষার্থী পরীক্ষার নির্দেশনা অমান্য করে মোবাইল ফোন রাখার দায়ে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক বহিষ্কৃত হন।

অপরদিকে, লালমনিরহাট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ কেন্দ্রে সাজেদুল ইসলাম (পিতা: মৃত নরুল হক, গ্রাম: সতিরপাড়, উপজেলা: কালিগঞ্জ, জেলা: লালমনিরহাট) নামের এক পরীক্ষার্থী মোবাইল ডিভাইস রাখার অপরাধে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক এক মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হন।

সার্বিকভাবে জেলা প্রশাসন, পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর নজরদারিতে পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.