February 5, 2026, 12:50 am

News Headline :
মোহনপুরে সাংবাদিকদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে লিগ্যাল নোটিশ রাজশাহী-২ আসন: স্বাস্থ্য খাতের সংস্কার ও কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি ডা. জাহাঙ্গীরের তিস্তা হবে উত্তরাঞ্চলের অর্থনীতির কেন্দ্র বিন্দু- জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমান লালমনিরহাটে নর্থ বেঙ্গল গেস্ট হাউজ’ জোর পূর্বক দখলের চেষ্টা,থানায় অভিযোগ চারঘাটে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করলেন সংগীতশিল্পী বকুল রাজশাহী খড়খড়িতে ছেলের হাতে মা খুন সুজন আয়োজিত জনগনের মুখোমুখি অনুষ্ঠানে লালমনিরহাট ৩ আসনের ৬ প্রার্থী একমঞ্চে রাজশাহীতে বিসিএসআইআর বিজ্ঞান ও শিল্প-প্রযুক্তি মেলা-২০২৬’র সমাপনী অনুষ্ঠিত বাগমারায় এক কৃষককে কুপিয়ে হত্যা রাজশাহীতে পদ্মা ব্যারেজ ও বিশেষায়িত হাসপাতাল হবে: তারেক রহমান
তিস্তা হবে উত্তরাঞ্চলের অর্থনীতির কেন্দ্র বিন্দু- জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমান

তিস্তা হবে উত্তরাঞ্চলের অর্থনীতির কেন্দ্র বিন্দু- জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমান

মিজানুর রহমান,লালমনিরহাট: তিস্তা হবে উত্তরাঞ্চলের অর্থনীতির কেন্দ্র বিন্দু, উত্তরাঞ্চলের অহংকার,তিস্তা কে আমরা জীবন দিব,তিস্তা পাড়ে গড়ে উঠবে পরিকল্পিত নগরী, আমরা ক্ষমতায় গেলে যে কোন কিছুর বিনিময়ে তিস্তা মহাপরিকল্পনা আমরা বাস্তবায়ন করবো, এই অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তনে সড়ক পথ,রেল পথ সহ বুড়িমারী স্থল বন্দরের উন্নয়ন করা হবে,হাতীবান্ধা উপজেলার দোয়ানী হেলি প্যাড মাঠের বক্তৃতায় জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমান একথা বলেন।

বুধবার (৪ঠা ফেব্রুয়ারী)দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারেজ হেলিপ্যাড মাঠে অনুষ্ঠিত জামায়াত ইসলামির নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

ডাঃ শফিকুর রহমান তার ভাষনে বলেন ‘উত্তর অঞ্চল দীর্ঘদিন ধরে অবহেলিত,এ অঞ্চল থেকে উন্নয়নের বীজ রোপণ করা হবে।দীর্ঘদিন ধরে একটি দল জাতিকে বিভক্ত করে মতলববাজি ব্যবসা করেছে, চাঁদাবাজি করেছে,এটা আমরা বন্ধ করতে চাই,আগামীতে উত্তর অঞ্চলকে কৃষি শিল্পের রাজধানী করতে চাই আমরা।

তিনি আরো বলেন,একদল মানুষ ভয়ে আছে, ভয়ের কোনো কারণ নেই,আমরা ন্যায়বিচার প্রতিষ্ঠা করবো,সবাইকে নিয়ে নতুন বাংলাদেশ গড়বো,আমরা জীবন দেবো তবু আমাদের মা- বোনদের গায়ে হাত দিতে দেবো না,নারী জাতির নিরাপত্তা নিশ্চিত করবো আমরা।

তিনি বলেন আমরা বসন্তের কোকিল নই,আমরা দেশ থেকে পালিয়ে যাই না,দেশে আছি দেশে থাকবো,একটি দল প্রথমে হ্যাঁ ভোটের পক্ষে ছিলেন না,চাপে পড়ে তারা এখন হ্যাঁ ভোট চাচ্ছেন।তিনি বলেন দুর্নীতি আর রাজনিতী একসাথে চলে না, একবার জামায়াত কে সুযোগ দিন আমরা কথা দিচ্ছি সমাজ থেকে দুর্নীতির বীজ উপরে ফেলা হবে।আমরা জামায়াতের বিজয় চাই না,১৮ কোটি মানুষের বিজয় চাই।

জামায়াতের আমীর বলেন এই নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয়, ‘হ্যাঁ’ ভোট মানে আজাদি, ‘না’ মানে গোলামি। মা-বোনদের প্রথমে হ্যাঁ ভোট দিতে বলেন,দ্বিতীয় ভোটটি ১১ দলীয় জোটের প্রার্থীকে দেওয়ার আহ্বান জানান।

জামায়াত ইসলামি বাংলাদেশ লালমনিরহাট জেলা শাখা আয়োজিত নির্বাচনী জনসভায় সভাপতিত্ব করেন,জামায়াত ইসলামি লালমনির হাট জেলা শাখার আমীর ও লালমনিরহাট-৩ আসনের প্রার্থী এ্যাডঃআবু তাহের,জনসভায় আরও বক্তব্য রাখেন ১১ দলীয় জোটের নেতৃ বৃন্দ।জামায়াতের আমীর কুড়িগ্রাম জেলার সমাবেশ শেষ করে হেলিকপ্টারে যোগে তিস্তা ব্যারেজ হেলিপ্যাড মাঠে পৌঁছান।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.