February 7, 2026, 10:07 pm

News Headline :
মটরসাইকেল চোর চক্রের ৪ জন গ্রেফতার,৩ টি মটরসাইকেল জব্দ সালাউদ্দিন আম্মার গুলিবিদ্ধ বাঘায় দুইটি বিদেশি পিস্তল উদ্ধার মোহনপুরে সাংবাদিকদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে লিগ্যাল নোটিশ রাজশাহী-২ আসন: স্বাস্থ্য খাতের সংস্কার ও কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি ডা. জাহাঙ্গীরের তিস্তা হবে উত্তরাঞ্চলের অর্থনীতির কেন্দ্র বিন্দু- জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমান লালমনিরহাটে নর্থ বেঙ্গল গেস্ট হাউজ’ জোর পূর্বক দখলের চেষ্টা,থানায় অভিযোগ চারঘাটে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করলেন সংগীতশিল্পী বকুল রাজশাহী খড়খড়িতে ছেলের হাতে মা খুন সুজন আয়োজিত জনগনের মুখোমুখি অনুষ্ঠানে লালমনিরহাট ৩ আসনের ৬ প্রার্থী একমঞ্চে
মটরসাইকেল চোর চক্রের ৪ জন গ্রেফতার,৩ টি মটরসাইকেল জব্দ

মটরসাইকেল চোর চক্রের ৪ জন গ্রেফতার,৩ টি মটরসাইকেল জব্দ

মিজানুর রহমান,লালমনিরহাট: আন্তঃজেলা মটরসাইকেল চোর চক্রের সক্রিয় চার সদস্যকে গ্রেফতার করেছে লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে তিনটি চোরাই মটর সাইকেল উদ্ধার করা হয়েছে।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় গত ৬ ও ৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে লালমনিরহাট জেলার বিভিন্ন থানা এলাকায় একাধিক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেফতারকৃতরা হলেন—১. মো. তুহিন ইসলাম (৩০), পিতা: মো. খাদেদুল ইসলাম ওরফে খাদেমুল ইসলাম, সাং দোহাজারী, থানা তারাগঞ্জ, জেলা রংপুর।

২. মো. সাদেকুল ইসলাম শাওন (৩৬), পিতা: মো. শাহাদং হোসেন, সাং মুগলীবাড়ী, বুড়িমারী, থানা পাটগ্রাম, জেলা লালমনিরহাট। ৩. মো. শিমুল মিয়া (২৮), পিতা: মো. শামছুল হক, সাং ইশ্বরকোল। ৪. মো. হাবিবুর রহমান (২৭), পিতা: মো. জাহাঙ্গীর আলম, সাং লতাবর, থানা কালীগঞ্জ, জেলা লালমনিরহাট।

ডিবি পুলিশের একটি আভিযানিক দল প্রথমে হাতীবান্ধা থানাধীন দোয়ানী পুলিশ ক্যাম্পের চেকপোস্ট এলাকা থেকে মো. তুহিন ইসলাম ও মো. সাদেকুল ইসলাম শাওনকে গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত থেকে একটি লাল- কালো রঙের ১৫০ সিসি পালসার মটর সাইকেল রেজিষ্ট্রেশন বিহীন উদ্ধার করে।

গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তাদের সহযোগী চোর চক্রের অন্যান্য সদস্যরা কালীগঞ্জ থানা এলাকায় অবস্থান করছে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কালীগঞ্জ থানাধীন কাকিনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে মো. শিমুল মিয়াকে গ্রেফতার করা হয়। তার বসতবাড়ির ভেতর থেকে একটি পুরাতন লাল-কালো রঙের ডিসকভার ১৩৫ সিসি মটরসাইকেল উদ্ধার করে পুলিশ।

পরবর্তীতে কালীগঞ্জ থানাধীন চন্দ্রপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের লতাবর গ্রামে অভিযান চালিয়ে মো. হাবিবুর রহমানকে গ্রেফতার করা হয়। তার বসতবাড়িতে তল্লাশি চালিয়ে একটি কালো-সিলভার রঙের হোন্ডা শাইন ১২৫ সিসি মটরসাইকেল উদ্ধার করা হয়, যার নাম্বার প্লেট ছিল না।

ডিবি পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা আন্তঃ জেলা মটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য। চোরাই মটরসাইকেল উদ্ধার ও চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে হাতীবান্ধা থানায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.