নিউজ ডেস্ক: বিপুল পরিমাণ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে আটক করেছে সৈয়দপুর বিমানবন্দর থানা পুলিশ। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে তাকে আটক করা হয়।
নীলফামারীর এসপি শেখ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মেশিন এনে টাকা গণনা করে এখন পর্যন্ত ৫০ লাখ টাকা পাওয়া গেছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঠাকুরগাঁও সদর এলাকার এই জামায়াত নেতা জানান, তিনি পেশায় শালন্দা কলেজের শিক্ষক। লাগেজে ৫০ লাখের বেশি টাকা আছে।
টাকার উৎস জিজ্ঞাসা করা হলে তিনি জানান, এগুলো তার ব্যবসার টাকা। গার্মেন্টস ব্যবসার সাথে তার সম্পৃক্ততা রয়েছে বলে জানান তিনি।