February 11, 2026, 7:46 pm

News Headline :
রাজশাহীর চারঘাটে বিএনপি’র এক কর্মী’কে কুপিয়ে জখম বিমানবন্দরের ঘটনাকে বিচ্ছিন্ন বলে দেখার সুযোগ নেই: বিএনপি ৫০ লক্ষ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির আটক সকল ভোট কেন্দ্রে পৌছে গেছে নির্বাচনী সরঞ্জাম, ভোট গ্রহনে প্রস্তুত লালমনিরহাট রাজশাহীর চন্দ্রীমা থানা এলাকা থেকে পেট্রোল বোমা ও ককটেল উদ্ধার র‍্যাব-৫ এর পৃথক দুটি অভিযানে ২৪টি ককটেল ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার পুঠিয়ায় ড্রাম ট্রাক ও নছিমনের সংঘর্ষে ২ জন নিহত লালমনিরহাট-৩ শেষ মুহুর্ত্যে বিএনপি এবং জামায়াতের শোডাউন লালমনিরহাটে সেনাবাহিনীর নির্বাচনকালীন নিরাপত্তা মহড়া লালমনিরহাট-৩ আসনে জামায়াত প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা
রাজশাহীর চারঘাটে বিএনপি’র এক কর্মী’কে কুপিয়ে জখম

রাজশাহীর চারঘাটে বিএনপি’র এক কর্মী’কে কুপিয়ে জখম

চারঘাট প্রতিনিধি: রাজশাহীর চারঘাটে হেলমেট বাহিনীর আক্রমে বিরাজ আলী নামের বিএনপির এক কর্মী রক্তাক্ত জখম হয়েছে। বর্তমানে আহত বিরাজ আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সে উপজেলার নিমপাড়া ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকার আমিরুদ্দিনের ছেলে। বুধবার বিকেলে রামচন্দ্রপুর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, রামচন্দ্রপুর এলাকার আমিরুদ্দিনের ছেলে বিরাজ আলী রামচন্দ্রপুর বাজারে সার ও কীটনাশক এর ব্যবসা করেন। এছাড়াও বিএনপির একজন সক্রিয় কর্মী। বুধবার বিকেলে বিরাজ আলী আড়ানী বাজার থেকে নিজ ব্যবসা প্রতিষ্ঠান রামচন্দ্রপুর বাজারে ফেরার পথে রামচন্দ্রপুর বাজারের নিকট পৌছলে একটি মোটরসাইকেল যোগে হেলমেট পরিহিত দুই জন ব্যাক্তি বিরাজকে এলোপাতাড়ি ভাবে কোপাতে থাকে। পরে বিরাজের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে মোটরসাইকেল নিয়ে হেলমেট পরিহিত ওই দুই ব্যাক্তি পালিয়ে যায়।

এসময় স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিরাজের অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে উন্নত চিকিৎসার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত পরিবারের পক্ষ থেকে থানায় কোন মামলা করা হয়নি।

চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন জানান, এমন সংবাদ পয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এখন পর্যন্ত কাউকে শনাক্ত করা যায়নি। তবে সিসি ক্যামেরাসহ বিভিন্ন ভাবে দুর্বৃত্ত্বদের শনাক্তে মাঠে কাজ করছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.