February 26, 2026, 12:34 am

News Headline :
নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার রাজশাহীতে ছুরিকাঘাতে এক যুবক’কে হত্যা লালমনিরহাটে নিজ কন্যাকে ধর্ষন চেষ্টার অভিযোগে লম্পট বাবা গ্রেপ্তার নওগাঁয় জমিজমা বিরোধে প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলা লালমনিরহাট জেলার উন্নয়নে দুর্যোগ ও ত্রান মন্ত্রীর ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা রাজশাহীতে যুবদলের ওয়ার্ড কমিটিতে ফ্যাসিস্টদের পুনর্বাসন, প্রতিবাদে মানববন্ধন লালমনিরহাট শহীদ মিনারে জেলা প্রশাসনের অব্যবস্থাপনা,ত্রান ও দুর্যোগ মন্ত্রীর ক্ষোভ প্রকাশ
নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেন মতিহার থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।

উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন,সহ-সভাপতি মোঃ আসলাম সরকার,এবং সহ-সভাপতি মোঃ মুক্তার হোসেন।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, মতিহার থানা বিএনপি’র সাধারণ সম্পাদক আল -মামুন বাবু,রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি আকবর আলী জ্যাকি,রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সদস্য আলহাজ্ব রফিকুল ইসলাম,রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি তরিকুল ইসলাম কনক,মতিহার থানা দক্ষিণ যুবদলের সাবেক যুগ্ন-আহ্বায়ক বসির উদ্দিন সনি।

এছাড়াও উপস্থিত ছিলেন, ২৮,২৯,৩০ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি ও সাধারণ সম্পাদকগণ এবং ২৮,২৯,৩০ নং ওয়ার্ড যুবদল এর আহ্বায়ক ও সদস্য সচিব, যুগ্ন-আহ্বায়ক বৃন্দসহ সাবেক যুগ্ন -আহ্বায়ক, মতিহার থানা দক্ষিণ ছাত্রদলের নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.