March 4, 2026, 12:48 am

News Headline :
রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার
জেসমিন নিহতের ঘটনার বিচার বিভাগীয় দাবি রাজশাহী বিশিষ্ঠজনদের

জেসমিন নিহতের ঘটনার বিচার বিভাগীয় দাবি রাজশাহী বিশিষ্ঠজনদের

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি র‌্যাব হেফাজতে ভূমি অফিসের কর্মী জেসমিন সুলতানার নিহতের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত ও সাংবাদিক হয়রানী বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন করেছে রাজশাহীর বিশিষ্ঠজনরা।

শনিবার দুপুর ১২ টার দিকে রাজশাহী সাংবাদকি ইউনিয়নের হল রুমে রাজশাহীর সচেতন নগরিকদের পক্ষে হেরিটেজ রাজশাহীর সভাপতি গবেষক মাহবুব সিদ্দিক।

সংবাদ সম্মেলনে গবেষক মাহবুব সিদ্দিক লিখিত বক্তব্য সাংবাদিকদের উদ্দেশ্যে তুলে ধরে বলেন,

রাজশাহীর বিশিষ্টজনদের সম্প্রতি র‌্যাবের হেফাজতে নিহত সুলতানা জেসমিন এর পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন এবং ঘটনার সরেজমিন অনুসন্ধানের জন্য রাজশাহীর বিশিষ্ট নাগরিকদের একটি দল গতকাল ৩১ মার্চ নওগাঁ সফর করেন।সুলতানা জেসমিন কে জোরপূর্বক উঠিয়ে নেয়ার ঘটনাস্থল নওগাঁ শহরের মুক্তির মোড় এলাকা পরিদর্শন করেন এবং সেখানে প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলেন। এসময় নিহতের পরিবারের সদস্য, নওগাঁর কয়েকজন বিশিষ্ট ব্যক্তি, সাংবাদিক এবং নওগাঁর বিভিন্ন এলাকা থেকে আগত যুব নেতৃবৃন্দ ছিলেন।

পরিদর্শন ও সাক্ষাৎকার শেষে সফরকারী রাজশাহীর বিশিষ্ট ব্যক্তিগণ এই মর্মে মতামত ব্যক্ত করেন যে, সুলতানা জেসমিন এর সাথে যে ঘটনা ঘটেছে তা সভ্য সমাজে কল্পনা করা যায় না। একজন নাগরিক যদি অপরাধের সাথেও সম্পৃক্ত হন তার বিচার পাবার পূর্ণ অধিকার রয়েছে। সেখানে কোন রকম আইনগত প্রক্রিয়া ছাড়াই এককান নাগরিককে সরকারী একজন উচ্চপদস্থ কর্মকর্তার মৌখিক কথায় এবং তার উপস্থিতিতে উঠিয়ে নিয়ে এমন। পরিস্থিতি সৃষ্টি করা হয়েছিল যার পরিণতিতে তিনি মৃত্যু স্বরণ করেন, এটি নিঃসন্দেহে মানবতার বিরুদ্ধে অপরাধ।

জেসমিন এর ঘটনায় আবারও প্রমাণিত হয়েছে এদেশের আইন শৃঙ্খলা বাহিনী মানবাধিকার রক্ষায় দু:খজনকভাবেউদাসীন। রাষ্ট্রযন্ত্র মানুষের মৌলিক অধিকার রক্ষায় অঙ্গীকারাবদ্ধ হয়েও তা রক্ষায় বারবার ব্যর্থতার পরিচয় দিচ্ছে।

নিহত জেসমিনের পরিবারের সদস্যদের সাথে কথা বলে অনুসন্ধানকারী দলের ধারনা জন্মেছে যে, সৃষ্ট পরিস্থিতিতে। তারা ভীত সন্ত্রস্ত এবং নিরাপত্তাহীনতায় ভুগছেন।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.