March 4, 2026, 6:15 am

News Headline :
রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার
বাঘায় দুই বাড়িতে অগ্নিকান্ডে ৩ ছাগলের মৃত্যু : তিন লক্ষ টাকার ক্ষতি

বাঘায় দুই বাড়িতে অগ্নিকান্ডে ৩ ছাগলের মৃত্যু : তিন লক্ষ টাকার ক্ষতি

বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘায় দুই বাড়িতে অগ্নিকান্ডে ৩ ছাগলের মৃত্যু হয়েছে। সোমবার (১০ এপ্রিল) বিকাল সাড়ে ৩টায় বাউসা ইউনিয়নের দিঘা পশ্চিমপাড়া গ্রামে মন্টু আলী ও ইসমাইল হোসেনের বাড়িতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এই অগ্নিকান্ডে দুই বাড়িতে নগদ টাকা, জমির দলিল, আসবাবপত্র, চাল, ডাল, গম,

ছাগলসহ ৩ লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে বাড়ির মালিক দাবি করেন।

জানা যায়, উপজেলার বাউসা ইউনিয়নের দিঘা পশ্চিমপাড়া গ্রামে মন্টু আলীর স্ত্রী ইসমত আরা বেগম বিকাল সাড়ে ৩টার দিকে ইফতারী রান্না শুরু করে। রান্না করা অবস্থায় বাড়ির বাইরে যায়। এ সময় অগ্নিকান্ড হয়।প্রথমে রান্নাঘর, পরে ৪ চালা শয়নঘর ও গরুর ঘরে আগুন ধরে। এতে গোয়ালে রাখা ৬০ হাজার টাকা মূল্যের ৩টি ছাগল পুড়ে মারা যায়। এছাড়া ঘরের আসবাবপত্র, নগদ ৪৫ হাজার টাকা পুড়ে গেছে। দুই লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেন মন্টু আলী। পরে পাশে ইসমাইল হোসেনের বাড়িতে আগুন ধরে। ইসমাইল হোসেনের দুটি টিনের ছাপরা ঘর পুড়ে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলেন তিনি দাবি করেন। এ বিষয়ে বাড়ির মন্টু আলী বলেন, স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণ করতে করতে বাড়ির সকল আসবাবপত্র, গোয়াল ঘরে রাখা ৩টি ছাগল পুড়ে মারা গেছে। বাউসা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুর মোহাম্মদ তুফান বলেন, খবর পেয়ে বাড়ি পোড়া দেখেছি। বিষয়টি উপজেলা প্রশাসনকে জানিয়েছি।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.