March 4, 2026, 7:47 am

News Headline :
রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার
লালপুরে জাতীয় আইনগত সহায়তা দিবসে আলোচনা সভা

লালপুরে জাতীয় আইনগত সহায়তা দিবসে আলোচনা সভা

লালপুর প্রতিনিধি: নাটোরের লালপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৩-এর তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ এপ্রিল ২০২৩) উপজেলা পরিষদ মিলনায়তনে সভায় প্রধান অতিথি ছিলেন,  নাটোর জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ মো. শরীফ উদ্দীন।

উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ইসাহাক আলীর সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা সুলতানার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. মাইনুদ্দীন, বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. রওশন আলম, বিজ্ঞ যুগ্ম জেলা ও দায়রা জজ মো. শামসুল আল্- আমীন, জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) ইসমত আরা তুশি।

এ সময় উপস্থিত ছিলেন,  সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ বসাক, লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মোনোয়ারুজ্জামান,  বিভিন্ন দপ্তর প্রধান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সাংবাদিক, উপজেলা ও ইউনিয়ন কমিটির সদস্য এবং গন্যমান্য ব্যক্তিবর্গ।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.