March 4, 2026, 7:47 am

News Headline :
রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার
নওগাঁ সীমান্তে ৭৫ শতাংশ জমি ফিরে পেল বাংলাদেশ

নওগাঁ সীমান্তে ৭৫ শতাংশ জমি ফিরে পেল বাংলাদেশ

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর আগ্রাদিগুন সীমান্তে সীমানা নির্ধারণ নিয়ে প্রায় ৫০ বছরের বিবাদ নিষ্পত্তি হয়েছে। ৭৫ শতাংশ জমি ফেরত পেয়েছে বাংলাদেশ।

সীমান্ত জটিলতা নিরসনে আগ্রাদ্বিগুন সীমান্তে বুধবার (১২ এপ্রিল) সকাল ১১টায় বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক শুরু হয়। এ বৈঠকে জমি ফেরত দেওয়ার সিদ্ধান্ত হয়।

বৈঠকে দুই বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) অধিনায়ক পর্যায়ের কর্মকর্তারা অংশ নিয়েছেন।  এছাড়া ভূমি জরিপ সংশ্লিষ্টরাও উপস্থিত ছিলেন।

লেফটেন্যান্ট কর্নেল হামিদ উদ্দিন, অধিনায়ক ১৪ বিজিবি, নওগাঁ এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি জানায়, বুধবার বৈঠক শেষে বিজিবি ও বিএসএফের সদস্যরা জমি মাপেন। এতে ৭৫ শতাংশ জমি বাংলাদেশের মালিকানাধীন বলে প্রমাণ হয়।

আগ্রাদ্বিগুন সীমান্তে সীমানা ও ৭৫ শতাংশ একটি জমির মালিকানা নিয়ে বেশ কিছুদিন ধরে দ্বন্দ্ব চলছিল।

স্থানীয়রা জানান, জমিটি বাংলাদেশের ১০০ গজ অভ্যন্তরে। দীর্ঘদিন ধরে সেখানে বাংলাদেশি চাষিরা চাষাবাদ করে আসছেন। চলতি মৌসুমে চাষাবাদে বাধা দেয় বিএসএফ। দ্বন্দ্ব নিরসনে পতাকা বৈঠক আহ্বান করা হয়।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.