March 4, 2026, 9:20 am

News Headline :
রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার
রাবির নতুন ছাত্র উপদেষ্টা অধ্যাপক জাহাঙ্গীর

রাবির নতুন ছাত্র উপদেষ্টা অধ্যাপক জাহাঙ্গীর

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম সাউদকে ছাত্র উপদেষ্টা নিযুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার অপরাহ্নে তিনি তাঁর দায়িত্বে যোগদান করেন। তিনি ছাত্র উপদেষ্টা এম তারেক নূরের স্থলাভিষিক্ত হলেন। রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার তাকে নিয়োগ প্রদান করেন।

ড. জাহাঙ্গীর আলম সাউদ ১৯৯৭ সালে রাবিতে প্রভাষক হিসেবে যোগ দেন। ইতিপূর্বে তিনি রাবির মতিহার হলের প্রাধ্যক্ষ ও সিন্ডিকেট সদস্যসহ অন্য কয়েকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। দায়িত্বে যোগদানের পর মন্তব্যে তিনি নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে শিক্ষক, শিক্ষার্থী ও প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.