March 4, 2026, 9:15 am

News Headline :
রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার
বর্ণিল আয়োজনে রাজশাহীতে বাংলা নববর্ষ বরণ

বর্ণিল আয়োজনে রাজশাহীতে বাংলা নববর্ষ বরণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে নানা আয়োজনে বরণ করা হলো বাংলা নববর্ষ ১৪৩০ বঙ্গাব্দ। সারাদেশের ন্যায় রাজশাহীতেও শুক্রবার দিনভর নানা কর্মসূচির মধ্যদিয়ে বর্ণিল আয়োজনে দিনটি উদযাপন করা হয়েছে। বর্ষবরণ উপলক্ষে রাজশাহী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারু কলা বিভাগও নানা কর্মসূচি পালন করে।

বর্ষবরণ এ উপলক্ষ্যে সকাল দশটায় সিএন্ডবি মোড় থেকে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে বাংলাদেশ শিশু একাডেমির রাজশাহী কার্যালয়ে গিয়ে শেষ হয়। শিশু একাডেমি চত্বরে সাংস্কৃতিক পরিবেশনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) এ এন এম মঈনুল ইসলাম।

অনুষ্ঠানে জেলা প্রশাসক শামীম আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএমপি’র অতিরিক্ত কমিশনার ফারুক হোসেন, পুলিশ সুপার এ বি এম মাসুুুদ হোসেন, রাজশাহী রেঞ্জের পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ শাহজাহান মিয়া। সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর ও সংস্থার কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাঙালি জাতির ঐতিহ্য হলো পহেলা বৈশাখ। এ জাতি যত দিন বেঁচে থাকবে, তত দিন এই ঐতিহ্য বেঁচে থাকবে। এ দিবসটি উদ্যাপনের মাধ্যমে নতুন প্রজন্ম বাঙালি জাতির হাজার বছরের ঐতিহ্য সর্ম্পকে জানবে এবং লালন করবে। পহেলা বৈশাখ বাঙালি জাতির প্রাণের মেলা। এর মাধ্যমে জাতীয় জীবনে নতুন নতুন আনন্দ আসবে এবং বাঙালি জাতির সম্পর্কের বন্ধন আরও দৃঢ় হবে বলে তাঁরা কামনা করেন।

অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে শিশু শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

এছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ, রাজশাহী সরকারী মহিলা কলেজ, চারুকলা মহা বিদ্যালয়ের উদ্যোগেও নববর্ষ বরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.