March 4, 2026, 11:46 am

News Headline :
রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার
রেল-সড়ক দুদিকেই যোগাযোগ বাড়ানো হবে: ভারতীয় হাইকমিশনার

রেল-সড়ক দুদিকেই যোগাযোগ বাড়ানো হবে: ভারতীয় হাইকমিশনার

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ ও ভারতের মধ্যে রেল ও সড়ক উভয় দিক দিয়েই যোগাযোগ বাড়ানো হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা।

সোমবার (১৭ এপ্রিল) মুজিবনগর দিবস উপলক্ষে জাতীয় নেতা শহীদ এএইচএম কামারুজ্জামানের কবরে শ্রদ্ধা নিবেদন করেন ভারতীয় হাইকমিশনার।শ্রদ্ধা নিবেদন শেষে রাজশাহীতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

তিনি বলেন, দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ ও ব্যবসা-বাণিজ্য সহজ করতে আমরা কাজ করছি।এটি ধারাবাহিক একটি প্রক্রিয়া। দুই দেশের মধ্যে যোগাযোগ আরও উন্নত করতে একাধিক প্রকল্প নিয়ে এখন কাজ করা হচ্ছে।উন্নয়ন কর্মসূচি বাড়াতে আমাদের বিভিন্ন কর্মসূচি অব্যাহত আছে। আমরা রেল ও সড়ক উভয় দিক দিয়েই যোগাযোগ বাড়াবো, যা প্রক্রিয়াধীন।

এছাড়া ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ ও ভারত এই দুই দেশের জনগণের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করেন এবং তা সবসময় অব্যাহত থাকবে বলেও জানান। এ সময় তিনি শ্রদ্ধাভরে মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মরণ করেন।এর আগে, সোমবার সকালে মুজিবনগর দিবস উপলক্ষে নগরীর কাদিরগঞ্জ এলাকায় থাকা শহীদ জাতীয় নেতা কামারুজ্জামানের মাজারে আসেন তিনি। এ সময় তার সঙ্গে রাজশাহীতে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমারসহ হাইকমিশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভারতীয় হাইকমিশনারের কর্মকর্তারা শহীদ কামারুজ্জামানের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে তার আত্মার মাগফিরাত কামনায় নীরবতা পালন করেন।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.