March 4, 2026, 11:44 am

News Headline :
রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার
আত্রাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ

আত্রাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ

নওগাঁ প্রতিনিধিঃ শিক্ষা সহায়ক উপহার হিসেবে নওগাঁর আত্রাইয়ে ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৮০জন মেধাবী শিক্ষার্থীর হাতে ট্যাব তুলে দেওয়া হয়েছে।

নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের এমপি আনোয়ার হোসেন হেলাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার মাধ্যমিক পর্যায়ে ৯ম ও দশম শ্রেণীর মেধাবী শিক্ষার্থীদের হাতে এসব ট্যাব তুলে দেন।

সোমবার সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে বিতরণী অনুষ্ঠানে সভাপত্বি করেন, উপজেলা নিবার্হী কর্মকর্তা ইকতেখারুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছাড়াও অন্যদের মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামাণিক, ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শ্রী নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম মামুনুর রশিদ, উপজেলা একাডেমিক সুপার ভাইজার প্রদীপ কুমার সরকারসহ উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.