March 4, 2026, 12:58 pm

News Headline :
রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার
পবায় ট্রাক্টরের ধাক্কায় যুবক নিহত

পবায় ট্রাক্টরের ধাক্কায় যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবা উপজেলার এক মোটরসাইকেল চালক যুবককে পেছন থেকে ধাক্কা দিয়ে মাথা থেতলে দিয়েছে ঘাতক ট্রাক্টর। বুধবার (১৯ এপ্রিল) দুপুর একটার দিকে পবার রামচন্দ্রপুর হাটে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই যুবকের মৃত্যু হয়। নিহত যুবকের নাম মতিউর রহমান (৪০)।

তিনি পবা উপজেলার কৈপুকুরিয়া গ্রামের মুন্তাজ আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে কৈপুকুরিয়া থেকে রাজশাহী শহরের দিকে আসছিলেন মতিউর রহমান। রামচন্দ্রপুর হাটে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর মতিউর রহমানকে ধাক্কা দেয়। এসময় ট্রাক্টরের একটি চাকা তার মাথা থেতলে দেয়।ঘাতক ট্রাক্টর চাপা দিয়েই পালিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন পবা থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল হক। তিনি জানান, মতিউর রহমানের মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাক্টরটি চাপা দিয়ে পালিয়ে গেছে। তাদের আটক করার চেষ্টা চলছে। পরিবার এখনও মামলা করেনি। মামলা করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.