March 4, 2026, 3:35 pm

News Headline :
রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার
পদ্মায় অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের অভিযান

পদ্মায় অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের অভিযান

শিবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুর দুইটা থেকে বিকেল পর্যন্ত উপজেলার পদ্মা নদীর বহলাবাড়ি ঘাট ও সাত্তার মোড় ঘাট এলাকায় এই অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুল হায়াত। তিনি বলেন, উপজেলায় সরকার ঘোষিত কোন বৈধ বালুমহল নেই। ফলে জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন স্যারের নির্দেশনায় উপজেলা প্রশাসন সব সময় অবৈধ বালুমহলের বিরুদ্ধে অভিযান অব্যহত রয়েছে। পদ্মানদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত কাউকে পাওয়া গেলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন ও শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদসহ অন্যরা।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.