March 4, 2026, 5:04 pm

News Headline :
রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার
আরএমপির ৭ থানার ওসির রদবদল

আরএমপির ৭ থানার ওসির রদবদল

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ৭ থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল হয়েছে।

আরএমপি কমিশনার আনিসুর রহমান বিপিএম (বার) পিপিএম (বার) এক অফিস আদেশে এ রদবদল এনেছেন।

মঙ্গলবার (৩০ এপ্রিল ) দুপুরে আরএমপি সদর দপ্তরের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) রফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রুটিন কার্যক্রমের অংশ হিসেবে জনস্বার্থে আরএমপির ৭ থানায় ওসি দের রদবদল আনা হয়েছে। এটি একটি চলমান প্রক্রিয়া। এতে কাজের গতি বাড়ে বলে মনে করা হয়।এদিকে, ৭ থানার রদবদল কৃত অফিসার ইনচার্জরা হলেন, আরএমপির চন্দ্রিমা থানার ওসি এস এম মাসুদ পারভেজকে বেলপুকুর থানায় বদলি করা হয়েছে, পবা থানার ওসি রফিকুল ইসলামকে চন্দ্রিমা থানায়, কাশিয়াডাঙ্গা থানার ওসি. মশিউর রহমানকে দামকুড়া থানায়, বেলপুকুর থানার ওসি রুহুল আমিনকে মতিহার থানায়, দামকুড়া থানার ওসি মনিরুজ্জামানকে কাশিয়াডাঙ্গা থানায় ও শাহ মখদুম থানার ওসি মোবারক পারভেজকে পবা থানায় বদলি করা হয়েছে।এছাড়া, মতিহার থানা থেকে ওসি হাফিজুর রহমান হাফিজকে সরিয়ে সিআইডি তে ও রাজপাড়া থানার ওসি সিদ্দিকুর রহমানকে রাজশাহী রেঞ্জে বদলি করা হয়েছে।আরএমপি সদর দপ্তর থেকে জনস্বার্থে জারি করা এ আদেশ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে বলে জানান আরএমপি সদর দপ্তরের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) রফিকুল আলম।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.