March 4, 2026, 6:13 pm

News Headline :
রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার
গোদাগাড়ীতে হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক

গোদাগাড়ীতে হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী র‌্যাব-৫ এর সদস্যরা অভিযান চালিয়ে হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। সোমবার দুপুর আড়াইটার দিকে রাজশাহীর গোদাগাড়ীতে অভিযান চালিয়ে হেরোইন উদ্ধার ও মাদক ব্যবসায়ীকে আটক করে র‌্যাব। আটক মাদক ব্যবসায়ীর নাম নুরুল ইসলাম (৪৫)। তিনি গোদাগাড়ীর মাটিকাটা গ্রামের হোসেন আলীর ছেলে।

র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদর কোম্পানীর সদস্যরা গোদাগাড়ী থানার সিএন্ডবি মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় সন্দেহভাজন হিসাবে নুরুল ইসলামকে আটক করে র‌্যাব। পরে তার কাছে তল্লাশী চালিয়ে ৪৫০ গ্রাম হেরোইন উদ্ধার হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুরুল ইসলাম মাদক বিক্রির সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করে। পরে তাকে গোদাগাড়ী থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.