March 4, 2026, 9:04 pm

News Headline :
রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার
জেলা পরিষদ চেয়ারম্যানের সাথে অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সাক্ষাৎ

জেলা পরিষদ চেয়ারম্যানের সাথে অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবালের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী। এসময় আরো সৌজন্য সাক্ষাৎ করেন জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান।

রোববার ( ৭ মে) দুপুরে নিজ কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক জান্নাতুন নাহার আভা সহ শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবালের হাতে শুভেচ্ছা উপহার তুলেদেন। এসময় জেলা পরিষদ চেয়ারম্যান রাজশাহী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা শেষে উক্ত বিদ্যালয়কে সহায়তার প্রতিশ্রুতি প্রদান করেন।

সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয়ের শিক্ষক কাশেম আলী, কামাল হোসেন, মতিউর রহমান, জুলেখা খাতুন, নিশাত জাহান সহ দুইজন শিক্ষার্থী।

এইদিন রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবালের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন জয়নগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান। এসময় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবালের হাতে ফুলেল শুভেচ্ছা তুলেদেন।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.