March 4, 2026, 10:18 pm

News Headline :
রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার
বাঘায় পুকুরের পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

বাঘায় পুকুরের পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

বাঘা প্রতিনিধিঃ রাজশাহীর বাঘায় পুকুরের পানিতে ডুবে বুধবার (১০ মে) দুপুরে মোহাম্মদ বীন মাহি (তামিম সরকার) নামের দশম শ্রেণীর এক ছাত্র মারা গেছে।

সে বাঘা হযরত আব্দুল হামিদ দানিশ মন্দ (রঃ) ফাজিল মাদ্রাসার ছাত্র ছিল। মোহাম্মদ বীন মাহি উপজেলার আমোদপুর গ্রামের আলী হোসেন ওরফে মিলনের ছেলে।জানা যায়, মোহাম্মদ বীন মাহি সাঁতার জানতো না। চাচাতো ভাইদের সাথে পাশের গ্রামের নিশ্চিন্তপুর এলাকার পুকুরে গোসর করতে গিয়ে সাঁতার শিখছিলো। এসময় পুকুরের পানিতে তলিয়ে মারা যায়।

নিহতের চাচা আব্দুল নুহু সরকার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, তার সাথে থাকা ছেলেদের ডাকে লোকজন গিয়ে তাকে মৃত অবস্থায় পায়।আব্দুল নুহু সরকার জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে জানাযার নামাজ শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.