March 4, 2026, 11:52 pm

News Headline :
রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার
রাজশাহীতে পুলিশের অভিযানে আটক ১৪

রাজশাহীতে পুলিশের অভিযানে আটক ১৪

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে ১৪ জনকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা থেকে আজ শনিবার ভোর রাত পর্যন্ত নগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার হয়েছে।

নগর পুলিশ জানায়, অভিযানে নগরীর বোয়ালিয়া মডেল থানা ১ জন, রাজপাড়া থানা ৪ জন, চন্দ্রিমা থানা ২ জন, মতিহার থানা ১ জন, কাটাখালী থানা ১ জন, পবা থানা ১ জন, কাশিয়াডাঙ্গা থানা ৩ জন ও দামকুড়া থানা ১ জনকে আটক করে। যার মধ্যে ৭ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৩ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

অভিযানে মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ২৩.১০ গ্রাম হেরোইন, ২ বোতল ফেন্সিডিল ও ৪০ লিটার চোলাইমদ উদ্ধার হয়।

আটককৃতদের  বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.