March 4, 2026, 11:55 pm

News Headline :
রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার
রাবি ও রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পের বাস্কেটবল প্রতিযোগিতা

রাবি ও রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পের বাস্কেটবল প্রতিযোগিতা

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সঙ্গে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প (রাশিয়া) দলের বাস্কেটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ মে) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় জিমনেসিয়ামে বন্ধুত্বপূর্ণ ম্যাচের আয়োজন করা হয়।

বাস্কেটবল প্রতিযোগিতায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প এবং বিশ্ববিদ্যালয়ের ১২ জন করে প্রতিযোগী অংশ নেন। এতে রূপপুর দলকে ১৭ পয়েন্টে পরাজিত করে বিশ্ববিদ্যালয় দল।

প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। তিনি বলেন, বন্ধুত্বপূর্ণ এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এমন সব প্রতিযোগিতার মধ্য দিয়ে আমাদের সম্পর্কের আরও উন্নতি সাধিত হবে। এছাড়াও ভবিষ্যতে এমন প্রতিযোগিতা আবারও আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক, জনসংযোগ প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে, শরীরচর্চা বিভাগের পরিচালক মো. আসাদুজ্জামান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.