March 5, 2026, 1:22 am

News Headline :
রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার
রেডার পক্ষে রাসিক মেয়রকে শুভেচ্ছা প্রদান

রেডার পক্ষে রাসিক মেয়রকে শুভেচ্ছা প্রদান

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে শুভেচ্ছা জানিয়েছে রিয়েল এস্টেট এন্ড ডেভেলপার্স এসোসিয়েশনের (রেডা) নেতৃবৃন্দ। আজ রোববার রাত ৮টায় রাসিক মেয়রের দপ্তরে এ শুভেচ্ছা জানানো হয়।

রাজশাহী নগরীকে সুন্দর্যমন্ডিত, পর্যটন নগরীর রুপরেখা তৈরি ও আগামী দিনে কর্মসংস্থানের সৃষ্টির লক্ষ্যে কাজ করা ও রেডার পাশে থেকে সার্বিক সহযোগিতা করার জন্য তাকে এ শুভেচ্ছা জানানো হয়। একই সাথে রাসিক মেয়রের সর্বাত্মক সাফল্য কামনা করেন রেডার নেতৃবৃন্দ।এসময় উপস্থিত ছিলেন, রেডার সভাপতি তৌফিকুর রহমান লাভলু, সাধারণ সম্পাদক মিজানুর রহমান কাজি, সহসভাপতি হোসাইন আলী, সাংগঠনিক সম্পাদক মেজবা-উল-বারি সওদাগর, প্রচার সম্পাদক আক্তারুল হুদা রুমেল, দপ্তর সম্পাদ শফিকুল ইসলাম, তথ্য বিষয়ক সম্পাদক এমএম সিহাব পারভেজ, সদস্য আসমাউল হোসনা, আব্দুস সোবহান, রুহুল আমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

রাসিক মেয়রকে শুভেচ্ছা বিনিময় শেষে রেডার সাধারণ সম্পাদক মিজানুর রহমান জানান, এই নগরীতে রেডা বিপুল পরিমান মানুষের কর্মসংস্থান করেছে। রাসিকের সাথে নগরীর উন্নয়নে রেডাও কাজ করেছে। এতে সার্বিক সহযোগিতা করেছে রাসিক মেয়র এএইচএম খায়জ্জামান লিটন। সামনে নির্বাচনে তিনি জয়লাভ করলে আগামীতে তিনি ৫০ হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন এমন ঘোষণা দিয়েছেন।

তার এই ঘোষণার সাথে সারথি হিসাবে কাজ করার জন্য রেডা সব সময় প্রস্তুত। সেই আলোকে আগামী দিনের উন্নয়নের জন্য রাসিক মেয়রকে শুভেচ্ছা জানানো হয়।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.