March 5, 2026, 1:43 am

News Headline :
রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার
নিয়ামতপুরে বিশ্ব মা দিবস পালন

নিয়ামতপুরে বিশ্ব মা দিবস পালন

নিয়ামতপুর প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরে মাসহ গুরুজনদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্ব মা দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে সোমবার (১৫ মে ) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর আলোচনা সভার আয়োজন করে।উপজেলা পরিষদের সভা কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ।এসময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী মানবতার জননী আমাদের মায়েদের জন্য অনেক কিছুই করেছেন। একসময় ল্যাক্টেটিং মাদার কর্মসূচি করেছিলেন এবং পরে মা ও শিশুদের জন্য ভর্তুকি দিয়ে এক বিশেষ কর্মসূচি বাস্তবায়ন করছেন। আমরা যেমন আমাদের মাকে ভালোবাসব তেমনি আমাদের দেশমাতৃকাকেও ভালোবাসব। আমাদের খেয়াল রাখতে হবে সমাজে যেন আর কোনো বাল্যবিয়ে না হয়।উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ মোরশেদের সভাপতিত্বে সূচনা বক্তব্যে মা দিবসের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (অতিরিক্ত) আমেনা বেগম।বিশেষ অতিথির বক্তব্য দেন- উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসাইন মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.