March 5, 2026, 3:13 am

News Headline :
রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার
রাজশাহীতে পুলিশের অভিযানে আটক ৩৪

রাজশাহীতে পুলিশের অভিযানে আটক ৩৪

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে পুলিশের অভিযানে ৩৪জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার ভোর পর্যন্ত রাজশাহী জেলা ও মহানগরীর থানা পুলিশ বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামী মাদক সেবী ও ব্যবসায়ী রয়েছে।

নগর পুলিশ জানায়, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে ২৪ জনকে আটক করা হয়েছে। এরমধ্যে নগরীর বোয়ালিয়া মডেল থানা ৬ জন, রাজপাড়া থানা ৩ জন, চন্দ্রিমা থানা ৫ জন, মতিহার থানা ৩ জন, কাটাখালী থানা ১ জন, বেলপুকুর থানা ১ জন, শাহ্‌মখদুম থানা ১ জন ও কাশিয়াডাঙ্গা থানা ৪ জনকে আটক করে। যার মধ্যে ৯ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৫ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।

মাদক মামলার আসামিদের কাছে থেকে ৮ গ্রাম হেরোইন ও ১৪৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়।

এদিকে, জেলা পুলিশ জানায়, রাজশাহী জেলা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে  ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে  গোদাগাড়ী মডেল থানা ৬ জন, মোহনপুর থানা ২ জন, পুঠিয়া থানা ১ জন, চারঘাট থানা ২ জন ও বাঘা থানা ১ জনকে আটক করে। যার মধ্যে ৬ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৪ জনকে মাদকদ্রব্যসহ ও ২ জনকে অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.