March 5, 2026, 6:04 am

News Headline :
রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার
শিবগঞ্জে সংরক্ষিত ইউপি সদস্যের পাশে এমপি শিমুল

শিবগঞ্জে সংরক্ষিত ইউপি সদস্যের পাশে এমপি শিমুল

শিবগঞ্জ প্রতিনিধিঃ গত বছরের নভেম্বর মাসে চা বিক্রেতা নারী মেম্বারের গল্প শিরোনামে স্থানীয় ও জাতীয় পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়।

এরপর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের ৭, ৮, ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য ও চা বিক্রেতা শাহনাজ পারভিন লিলিকে আর্থিক সহায়তা প্রদান করে পাশে দাঁড়িয়েছেন, সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।

শনিবার সকালে সাহাপাড়া বাজারে ব্যক্তিগত তহবিল হতে তাকে এই নগদ আর্থিক সহায়তা দেওয়া হয়।

এসময় সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল বলেন, একজন অসহায় নারীকে জনপ্রতিনিধি নির্বাচিত করে মানবতার দৃষ্টান্ত স্থাপন হয়েছে। এখন তার দায়িত্ব সবাইকে সমান মূল্যায়ন করা।

সরকারের পক্ষ থেকে এলাকায় অসংখ্য মানুষকে প্রধানমন্ত্রীর ঘর উপহার দেয়া হচ্ছে। অথচ তিনি অন্যের বাড়িতে বসবাস করলেও কোনো দিন নিজের জন্য কিছু চাননি। বিষয়টি ইতিবাচক। সেখান থেকে সবার শিক্ষা নেয়া উচিত।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তোহিদুল আলম টিয়া, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাবেক সভাপতি কামরুল আহসান আপেল, আওয়ামী লীগ নেতা ফারুক হোসেন ও হাফিজুর রহমান প্রমূখ।

 

 

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.