March 5, 2026, 6:03 am

News Headline :
রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার
পবায় হাটরামচন্দ্রপুর ডিগ্রি কলেজে শহীদ মিনার উদ্বোধন

পবায় হাটরামচন্দ্রপুর ডিগ্রি কলেজে শহীদ মিনার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবা হাটরামচন্দ্রপুর ডিগ্রি কলেজে শহীদ মিনার উদ্বোধন, নবীনবরণ, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও অবসরপ্রাপ্ত কর্মচারি খলিলুর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রোববার পারিলার হাটরামচন্দ্রপুর ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এসব অনুষ্ঠিত হয়।

হাটরামচন্দ্রপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ তরিকুল আলমের সভাপতিত্বে এসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন পবা উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আবু বাশির, পারিলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইদ আলী মোর্শেদ, পারিলা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. সোহরাব আলী, সাধারণ সম্পাদক নবিবুর রহমান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক প্রধান শিক্ষক আওয়ামী লীগ নেতা হযরত আলী ও অত্র কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি শহিদুল ইসলাম হেলাল প্রমুখ। উপস্থিত ছিলেন কলেজের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.