March 5, 2026, 9:42 am

News Headline :
রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার
চারঘাটে অস্ত্র গুলি ও ম্যাগজিনসহ মতলেব আটক

চারঘাটে অস্ত্র গুলি ও ম্যাগজিনসহ মতলেব আটক

চারঘাট প্রতিনিধি: রাজশাহীর চারঘাটে একটি বিদেশী পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগজিনসহ একাধিক নাশকতা ও মাদক মামলার আসামী যুবদল নেতা মতলেব আলীকে আটক করেছে থানা পুলিশ।

মঙ্গলবার ভোর রাতে তার নিজ বাড়ী উপজেলার সাদীপুর গ্রাম থেকে অস্ত্র ও গুলিসহ তাকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুল আলম। মঙ্গলবার বিকেলের দিকে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।ওসি বলেন, মঙ্গলবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় উপজেলার স্বাদীপুর গ্রামের মখলেছুর রহমানের ছেলে একাধিক নাশকতা ও মাদক মামলার আসামী মতলেব উদ্দিন তার বাড়ীর পাশে অস্ত্র নিয়ে অবস্থান করছেন। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।এসময় উদ্ধার করা হয়েছে একটি বিদেশী পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন। পরে অস্ত্র আইনে তার বিরুদ্ধে মামলা দায়েরের পর মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আটক মতলেবের বিরুদ্ধে চারঘাট মডেল থানায় নাশকতা ও মাদকসহ বিভিণ্ন অপরাধে ১৭টি মামলা বিচারাধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.