March 5, 2026, 9:42 am

News Headline :
রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার
গোদাগাড়ীতে তথ্য অধিকার আইন বিষয়ক অ্যাডভোকেসি সভা

গোদাগাড়ীতে তথ্য অধিকার আইন বিষয়ক অ্যাডভোকেসি সভা

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ীতে তথ্য অধিকার আইন বিষয়ক অ্যাডভোকেসি ও পেশাদারদের সাথে আরটিআই মডারেটর এবং উৎসাহী সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১১ টার দিকে গোদাগাড়ী উপজেলা পরিষদ হলরুমে রিসার্চ ইনিশেয়েটিভস বাংলাদেশ (রিইব) আয়োজনে ন্যাশনাল এনডাউমেন্ট ফর ডেমোক্রেসি নিডের সহযোগিতায় উপজেলা মডরেটর আলমগীর কবির তোতার সভাপতিত্বে তথ্য অধিকার আইন বিষয়ক অ্যাডভোকেসি সভায় প্রধান অতিথি ছিলেন, সহকারী কমিশনার ভুমি সবুজ হাসান।বিশেষ অতিথি ছিলেন, রিইবের ফিল্ড সুপারভাইজার আনজু আকতার, জাতীয় আদিবাসী পরিষদ সাধারন সম্পাদক(ভারপ্রাপ্ত), মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার অশোক কুমার চৌধুরী, জাতীয় আদিবাসী পরিষদ রাজশাহী জেলা সভাপতি বিমল চন্দ্র রাজোয়াড়, গোদাগাড়ী পৌরসভার ১নং সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও ২য় প্যানেল মেয়র ফজিলেতুননেসা সীমা, ২নং সংরক্ষিত মহিলা কাউন্সিলর জান্নাতুন ফেরদৌস বুন্নী, ৩নং মহিলা কাউন্সিলর জাহানারা বেগম লাকী প্রমূখ।তথ্য অধিকার আইন বিষয়ক অ্যাডভোকেসি ও পেশাদারদের সাথে আরটিআই মডারেটর এবং উৎসাহী সভাটি সঞ্চালনা করেন লিপি টুডু।সভায় বক্তারা বলেন, তথ্য জনগণকে জানাতে হবে, জনগণের এসব অধিকারের তথ্য দেওয়া বাধ্যতামূলক।

তথ্য আদান-প্রদানের মাধ্যমে সমাজের অবহেলিত, পিছিয়ে পড়া, সুবিধাবঞ্চিত, ঝুঁকিপূর্ণ, অরক্ষিত ও প্রান্তিক জনগণের ন্যায্য অধিকার আদায় নিশ্চিত করে তাদের প্রকৃত উন্নয়ন ঘটানো সম্ভব।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.