March 5, 2026, 3:06 pm

News Headline :
রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার
রাজশাহীতে দেশ ট্রাভেলসে মিললো ১০ কেজি গাজা

রাজশাহীতে দেশ ট্রাভেলসে মিললো ১০ কেজি গাজা

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী নগরীর শিরোইল বাসস্ট্যান্ড এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে এ অভিযান চালায় রাজশাহী র‌্যাব-৫ সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের সদস্যরা। আটক মাদক ব্যবসায়ীর নাম সালাউদ্দিন (২৮)। তিনি কুমিল্লা জেলার গোপালনগর এলাকার রফিকুল ইসলামের ছেলে।

র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল জানতে পারে, একজন মাদক ব্যবসায়ী দেশ ট্রাভেলস  যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী-ঢাকাগামী পরিবহনে যাত্রী বেশে মাদকদ্রব্য গাঁজাসহ রাজশাহীর বানেশ্বর হতে শিরোইল বাসস্ট্যান্ডের দিকে আসছে। এমন সংবাদ পেয়ে র‌্যাব রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার শিরোইল বাসস্ট্যান্ড সংলগ্ন রেলগেট গোরহাঙ্গা গোরস্থান মার্কেট ও গোরহাঙ্গা গোরস্থান জামে মসজিদ এর সামনে চেকপোষ্ট পরিচালনা করে।

চেকপোষ্ট পরিচালনাকালীন সময় দেশ ট্রাভেলস্ নামের চেয়ার কোচ বাস যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ব-১৫-৭৮৮৫ পরিবহণটি ঘটনাস্থল চেকপোষ্টের সামনে আসলে বাসটির গতিরোধ করে থামানো মাত্রই যাত্রীবেশে বসে থাকা এ-৩ আসনধারী একজন ব্যক্তি কোচের জানালা খুলে কৌশলে পালানোর চেষ্টাকালে র‌্যাবের টিম তাকে আটক করে।

পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানায়, দেশ ট্রাভেলস্ গাড়ীর পেছনে থাকা লকারের ভেতর তার বহনকৃত ট্রাভেল ব্যাগটিতে গাঁজা আছে এবং উক্ত মাদকদ্রব্য কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জ জেলার দিকে নিয়ে যাচ্ছিল।

আটক মাদক ব্যবসায়ীকে পরে বোয়ালিয়া থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.