March 5, 2026, 9:20 am

News Headline :
রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার
নাটোরে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

নাটোরে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

নাটোর প্রতিনিধিঃ শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যে দিয়ে নাটোরে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে আজ সকালে কালেক্টরেট ভবনের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় সেখানে ফিরে আসে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ্য আয়োজন করা হয় এক আলোচনা সভার।

জেলা প্রশাসক আবু নাছের ভুঞাঁর সভাপতিত্বে আলোচনার সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদুর রহমান, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর উপ পরিচালক মোহাম্মদ লুৎফর রহমান, মেডিকেল অফিসার ডাঃ রাসেল আহম্মেদ। এ সময় বক্তারা বলেন, তামাক সেবন ও পান করা মানুষের শরীরের জন্য মারাত্তক ক্ষতির কারন।তামাকের কারনে ক্যান্সার সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয় প্রতিবছর হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। যারা তামাক সেবন ও পান করে বেঁচে রয়েছে তারাও কোন না কোন মরণব্যাধীতে আক্রান্ত হয়ে আছে। এজন্য মাননীয় প্রধানমন্ত্রী ঘোষনা করেছেন ২০৪০ সালের মধ্য বাংলাদেশ থেকে তামাকের ব্যবহার সম্পূর্ণভাবে নিমূল করতে চায়। তার আলোকে তামাকমুক্ত করার জন্য বর্তমান সরকার নিরলস ভাবে কাজ করছে।

বাংলাদেশকে তামাকমুক্ত করতে হলে শুধু সরকার না সাধারন জনগনকেও সচেতন হতে হবে। বিশেষ করে পরিবার ধর্মীয় প্রতিষ্ঠান সহ সবাই কে সচেতন হতে হবে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.