March 5, 2026, 6:45 pm

News Headline :
রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার
রাজশাহীতে নির্বাচনী সহিংসতায় প্রার্থী ছুরিকাঘাত

রাজশাহীতে নির্বাচনী সহিংসতায় প্রার্থী ছুরিকাঘাত

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আশরাফ বাবু ও তহিদুল হক সুমনের সমর্থকদের মধ্যে পোস্টার লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যায় রাজশাহী নগরীর শিরোইল কলোনিতে এই ঘটনা ঘটে। এতে কাউন্সিলর প্রার্থী আশরাফ বাবুসহ তিনজন আহত হয়েছেন।

আহত অপর দুইজন হলেন, কাউন্সিলর প্রার্থী ও মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক আশরাফ বাবু সমর্থক রেজাউল করিম রেজা (৪২) ও জয় হোসেন (৩২)। আহত তিনজনকেই রাজশাহী মেডিকেল কলেজ হগাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা তিনজনই ছুরিকাঘাতে আহত হয়েছেন।

মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (হেড কোয়াটার) সাইফুদ্দিন শাহিন বলেন, পোস্টার লাগানোকে কেন্দ্র করে সন্ধ্যায় কাউন্সিলর প্রার্থীদের মধ্যে হাতাহাতি হয়। এক পর্যায়ে কাউন্সিলর প্রার্থীসহ অন্যদের ওপর হামলা চালানো হয়। সেখানে তিনজন আহত হয়েছেন। এই ঘটনায় ছুরিকাঘাতে প্রার্থীসহ তিনজন আহত রয়েছেন।তিনি আরও বলেন, ঘটনার পরপরই অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

এ বিষয়ে কাউন্সিলর প্রার্থী আশরাফ বাবু বলেন, আমাদের এলাকায় গ্যাঞ্জাম দেখে আমি সেখানে যাই। সুমনের সমর্থকরা আমার সমর্থকদের ওপর হামলা চালায়। সেটি দেখে আমি তাদেরকে থামাতে যাই। তারা আমাদের ওপর ছুরি চালায়। এতে আমার হাতের রগ কেটে গেছে।

অপর কাউন্সিলর প্রার্থী নগর যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল হক সুমন পাল্টা অভিযোগ করে বলেন, আমার সমর্থকদের ওপরও হামলা হয়। আমার নির্বাচনী কার্যালয় ভাঙচুর করে। আশরাফ বাবুর ছেলে সরাসরি অস্ত্র নিয়ে হুমকি দেখিয়েছে।

তিনি বলেন, বাবু আমার বিরুদ্ধে ফেসবুকেও অপপ্রচার চালায়। আমি মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি। আমি নির্বাচন কমিশনে অভিযোগ করবো।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.