March 5, 2026, 7:28 pm

News Headline :
রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার
এ সপ্তাহে রাবির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হতে পারে

এ সপ্তাহে রাবির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হতে পারে

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে গত ৩১ মে। ভর্তি পরীক্ষার ফল চলতি সপ্তাহের যে কোনো দিন প্রকাশ হবে বলে জানা গেছে।

রোববার (৪ জুন) সকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, পরীক্ষা শেষ হওয়ার পরের দিন থেকেই ভর্তি পরীক্ষার ফল প্রস্তুতির কাজ শুরু হয়েছে। পরীক্ষার ফল যাতে নির্ভুল হয় সেদিকে যথেষ্ট সতর্ক থেকে আমরা কাজ করে যাচ্ছি। চলতি সপ্তাহের যে কোনো দিন ফলাফল প্রকাশিত হবে।

প্রসঙ্গত, এবার প্রত্যেক ইউনিটে চার শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষায় কোটা ছাড়া তিন হাজার ৯৩০টি আসন রয়েছে। এর বিপরীতে এবার তিন ইউনিট মিলিয়ে কোটাসহ চূড়ান্ত আবেদন জমা পড়ে মোট এক লাখ ৭৮ হাজার ৫৭৪টি। এর মধ্যে ‘এ’ ইউনিটে ৭২ হাজার ৫০টি, ‘বি’ ইউনিটে ৩০ হাজার ৬৭৪টি এবং ‘সি’ ইউনিটে চূড়ান্ত আবেদন জমা পড়ে ৭৫ হাজার ৮৫০টি।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.