March 5, 2026, 11:29 pm

News Headline :
​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি
রাজশাহী শিক্ষাবোর্ডের নয়া চেয়ারম্যান কামরুল ইসলাম

রাজশাহী শিক্ষাবোর্ডের নয়া চেয়ারম্যান কামরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী ও দিনাজপুর শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। দিনাজপুর বোর্ডের চেয়ারম্যান হয়েছেন অধ্যাপক স ম আব্দুস সামাদ আজাদ আর রাজশাহী শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হয়েছেন অধ্যাপক মো. কামরুল ইসলাম।

মঙ্গলবার (৬ জুন) রাজশাহী ও দিনাজপুর শিক্ষা বোর্ডে ওই দুই শিক্ষা ক্যাডার কর্মকর্তাকে প্রেষণে পদায়ন দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

জানা গেছে, অধ্যাপক মো. কামরুল ইসলাম দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদে প্রেষণে কর্মরত ছিলেন। তাকে রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।

অপরদিকে অধ্যাপক স ম আব্দুস সামাদ আজাদ চাঁপাইনবাবগঞ্জের নাচোল সরকারি কলেজের অধ্যক্ষ ছিলেন। তাকে দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদে প্রেষণে নিয়োগ দিয়েছে মন্ত্রণালয়।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.