March 5, 2026, 11:33 pm

News Headline :
​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি
রাসিক নির্বাচন: ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আনারের প্রচার মিছিলে জনতার ঢল

রাসিক নির্বাচন: ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আনারের প্রচার মিছিলে জনতার ঢল

নিজস্ব প্রতিনিধি: আসন্ন ২১ জুন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে প্রার্থীদের মধ্যে চলছে ব্যাপক প্রচার প্রচারণা। এরই ধারাবাহিকতায় ১৪ নং ওয়ার্ডে বিপুল পরিমাণে নারী পুরুষ নিয়ে প্রচার মিছিল করেছেন ঘুড়ি প্রতীকের কাউন্সিলর প্রার্থী আনোয়ার হোসেন আনার।

শুক্রবার (৯ জুন) বিকাল ৫ টায় তেরখাদিয়া থেকে কয়েক হাজার নারী পুরুষ উক্ত প্রচার মিছিলে অংশ নেন।
ব্যাপক জনপ্রিয় তরুণ কাউন্সিলর আনোয়ার হোসেন আনার বিগত ৫ বছরে ১৪ নং ওয়ার্ডকে রোল মডেল হিসেবে গড়ে তুলেছেন। তাঁর ওয়ার্ডে ব্যাপক উন্নয়ন হয়েছে গত ৫ বছরে। ওয়ার্ডবাসীর মনের মধ্যমনি হিসেবে পরিচিত এই জনপ্রিয় ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী’র প্রচার মিছিলে জনতার ঢল নামে।

প্রচার মিছিলে অংশ নেওয়া নারী পুরুষ স্লোগানে স্লোগানে কাউন্সিলর প্রার্থী আনারের নানা উন্নয়নসহ তাঁর প্রসংশায় পঞ্চমুখ ছিলো পূরো প্রচার মিছিল। তাদের ‘এক কথা এক দাবি’ কাউন্সিলর প্রার্থী আনার উন্নয়নের “ঘুড়ি প্রতীক”।
প্রচার মিছিলটি ওয়ার্ডের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারও তেরখাদিয়া কাউন্সিলর অফিসের সামনে এসে শেষ হয়।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.